বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২৭তম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। বুধবার দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৭ রান।
মিরপুরে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ওপেনিংয়ে নেমে সৌম্য ৩ ও মার্শাল আইয়ুব ১ রান করে আউট হন।দলীয় ৮ রানের মাথায় দুই উইকেট হারায় রাজশাহী। এরপর রায়ান টেন ডেসকাটেকে সঙ্গে জুটি গড়েন আরেক ওপেনার লরি ইভান্স। তবে ২৮ রানে ফেরেন ডেসকাটে। পরে জাকির হোসেন ফেরেন ৫ রানে।
এরপর ক্রিস্টিয়ান জোঙ্কার সঙ্গে আবার জুটি গড়েন ইভান্স। ৭৪ রানে ফেরেন ইভান্স। ৫৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ইভান্সের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। জোঙ্কারের সঙ্গে মিরাজের ৩৮ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। ইনিংস শেষে দুইজনই অপরাজিত থাকেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, থাকছেন না সাদ
চিটাগংয়ের খালেদ আহমেদ দুটি উইকেট নেন। পাশাপাশি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম ও আবু রায়েদ রাহী নেন একটি করে উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে চিটাগাং। তাদের সংগ্রগ তিন উইকেটের বিনিময়ে ৩০ রান।
ইত্তেফাক/জেডএইচডি
