দক্ষিণ চীন সাগরে দুই মার্কিন রণতরীর মহড়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

দক্ষিণ চীন সাগরে মহড়া দিয়েছে দুই মার্কিন রণতরী। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। মাত্র কয়েকদিন আগে দক্ষিণ চীন সাগরে চীন নিয়ন্¿িত দ্বীপাঞ্চলের বিতর্কিত জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নোঙর করেছিল। মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা বাড়াতে এই মহড়ায় অংশ নিয়েছে থিওডর রুজভেল্ট এবং নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। গত বছরের মাঝামাঝির পর এবং জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দক্ষিণ চীন সাগরে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হলো। ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে চীনা পররাষ্ট্রমন্¿ণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, এভাবে বারবার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের উপস্থিতি শক্তি প্রদর্শনের নামান্তর যা কোনোভাবেই  এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়। -আলজাজিরা