ঢাকা বার অ্যাসোসিয়েশনে নির্বাচনী আমেজ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪

আসন্ন ২৪ তারিখের ঢাকা বার অ্যাসোসিয়েশন ২০২১-২২ নির্বাচন কে সামনে রেখে তুমুল প্রচারনায় জমে উঠেছে আদালত পাড়া। বারের প্রতিটি চত্বর দোকান পাঠ সরব হয়ে উঠেছে নির্বাচনী আমেজ আর আলাপচারিতায়। চা দোকান থেকে শুরু করে লাউঞ্জ, চেম্বার, প্রতিটি আদালতে আইনজীবীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোটের ব্যালেট ভারি করতে ব্যস্ত সময় পার করছেন আইনজীবী নেতৃবৃন্দ। 

বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা দলের সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল বাতেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট প্রাণ নাথ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজুর রহমান মন্টু, ট্রেজারার পদে অ্যাডভোকেট এ কে এম আরিফুল ইসলাম কাওসার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এস এম মনিরুজ্জমান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে  অ্যাডভোকেট শারমিন সুলতানা হ্যাপি, সাংস্কৃতিক সম্পাদক পদে  অ্যাডভোকেট শায়লা পারভিন প্রিয়া, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন (লিংকন), ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরুল কায়েস মনোনীত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট বাহারুল ইসলাম বাহার, অ্যাডভোকেট এ বি এম ফয়সাল সারোয়ার, অ্যাডভোকেট মঈন উদ্দীন মঈন, অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, অ্যাডভোকেট জুয়েল চন্দ্র মোদক, অ্যাডভোকেট গোলাম ইমাম হোসাইন, অ্যাডভোকেট  আহসান হাবিব, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া (রুমা), অ্যাডভোকেট সাজিয়া সুলতানা (পম্পি), অ্যাডভোকেট  সুলতা রোজারি মনোনীত হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন জসিম,সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ্ব কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ মোল্যাহ, লাইব্রেরি সম্পাদক পদে  অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা কাদের মিলি, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট নারগিস পারভিন এলিজা, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিজান মনোনীত হয়েছেন। 

নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট বাবুল আক্তার (বাবু), অ্যাডভোকেট এস. এম কবিরুজ্জমান, অ্যাডভোকেট এম আর কে রাসেল,  অ্যাডভোকেট হোসনী মোবারক, অ্যাডভোকেট মো. সোহাগ হাসান রনি, অ্যাডভোকেট মোছা. তাসলিমা আক্তার, অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী, অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম, অ্যাডভোকেট মো. রাশেদ তপন, অ্যাডভোকেট মো. আনোয়ার পারভেজ শামীম, অ্যাডভোকেট দেওয়ান ইমদাদুল আলম মনোনীত হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন জসিম বলেন, ‘ঢাকা বার আইনজীবীদের নির্বাচনকে সামনে রেখে সবার মধ্যেই একটা আমেজ তৈরি হয়েছে। আমাদের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল আবার জয়লাভ করবে বলে প্রত্যাশী। আইনজীবীদের অধিকার রক্ষায় আমরা যেকোনো সময়ের তুলনায় আর বেশী কাজ করার চেষ্টা করবো।’

বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা বারের নির্বাচন আসলেই সিনিয়র জুনিয়র আইনজীবীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আমরা আইনজীবীদের পেশাগত সম্মান ও অধিকার রক্ষায় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবে। বর্তমান সরকার আইনজীবী বান্ধব সরকার। ঢাকা বারে যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা ক্ষমতায় আসতে পারলে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ কর যাব ইনশাআল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। করোনাকালীন সময়ে নির্বাচনের ব্যাপারে আমরা কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা বেধে দিয়েছি। এবারের নির্বাচনে ইসিএমের মাধ্যমে ভোট গণনা করা হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ইত্তেফাক/এমএএম