এবার নিজ দেশে ফিরছেন চীনে আটকে থাকা পণ্যবাহী জাহাজ এমভি আনাস্তাশিয়ার ১৮ জন ভারতীয় নাবিক। আগামী ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরছেন ওই নাবিকরা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) জানালেন ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, আপাতত ওই নাবিকরা জাপানে পৌঁচেছেন। সেখান থেকেই তারা ভারতের উদ্দেশে রওনা হবেন।
Great start of the day !
— Mansukh Mandaviya (@mansukhmandviya) February 10, 2021
Our stranded seafarers of MV Anastasia are coming back to India!
The crew will sign off from Japan today and will reach India on 14th Feb.
And soon will be reunited with their families!
Appreciate the efforts of Indian Embassy in China and Team MSC
এদিন মনসুখ মাণ্ডব্য টুইট বার্তায় বলেন, “দিনের শুরুটা ভালই হল। এমভি আনাস্তাশিয়ায় আটকে থাকা ১৮ জন ভারতীয় নাবিক অবশেষে দেশে ফিরছেন। জাপান থেকে আজ তাঁরা রওনা হবেন এবং ১৪ ফেব্রুয়ারি পৌঁছে যাবেন ভারতে। দ্রুতই তাঁরা নিজেদের পরিবারের লোকজনদের সঙ্গে দেখাও করতে পারবেন। চীনে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা দুরন্ত কাজ করেছেন।” এর আগে গত মাসের ১৪ জানুয়ারি দেশে ফিরেছিলেন এমভি জগ আনন্দ নামে পণ্যবাহী জাহাজের ২৩ জন নাবিক।
গত বছরের ১৩ জুন থেকে জগ আনন্দ চীনের হুবেই প্রদেশের জিংট্যাং বন্দরে নোঙর করেছিল। তাতে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক। অন্যদিকে, এমভি আনাস্তাশিয়া ২০ সেপ্টেম্বর থেকে কাওফেইডিয়ান বন্দরে নোঙর করেছিল। সেই থেকে দু’টি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে ছিল। করোনা মহামারীর কারণে এই সময় চীনের তরফে পণ্য খালাসের অনুমতি যেমন দেওয়া হয়নি, তেমনি জাহাজের সদস্যদের পরিবর্তন করার অনুমতিও দেয়নি চীনা প্রশাসন।
ইত্তেফাক/এএইচপি
