এর আগে হলুদ পদ্ম দেখা যায়নি। এ বছর কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিণগ্রামের পদ্মবিলে দেখা মিলেছে। গবেষকরা এর নাম দিয়েছেন ‘গোমতী পদ্ম’! গোমতী নদীর প্লাবনভূমিতে এর জন্ম বলে এর বৈজ্ঞানিক নামের সঙ্গে ‘গোমতী’ ‘বাংলাদেশ’ শব্দ দুটি যোগ হবে। সাদা, গোলাপি ও নীল পদ্ম দেখা গেলেও হলুদ পদ্ম দেখা যায়নি কখনো। এটি সম্পূর্ণ হলুদ নয়, হলুদাভ। ধারণা করা হচ্ছে, এটি এশিয়ান পদ্মেরই একটা নতুন প্রকরণ যা আমেরিকান ইয়োলো লোটাস থেকে স্বতন্ত্র। পদ্ম ফুলের আরো বাহারি নাম আছে। যেমন—কমল, উত্পল, পঙ্কজ, শতদল, তামরস, কোকনদ, কহ্লার...।
সুপ্তি জামান
