চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়ার শাহ মীর মুনিরীয়া দরবার শরিফের অলিয়ে কামেল, আল্লামা শাহসুফি সৈয়দ মাওলানা মীর আহমদ মুনিরীয়া (রহ.)র ৪৩তম পবিত্র বার্ষিক উরস শরিফ আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২১ সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী শাহ সৈয়দ মীর ছাহারা মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এতে ছদারত করবেন দরবারের বর্তমান পির সাহেব পিরে ত্বরিকত হযরতুলহাজ শাহসুফি মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী সাহেব। উক্ত উরস শরিফে সব আশেকান, ভক্তবৃন্দ, মুনিব্বান ও মুরিদানকে উপস্থিত থাকতে বলা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
