সুজানগরে বেকার মত্স্যজীবীরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পদ্মা নদীর কোলের পানি শুকিয়ে যাওয়ায় উপজেলার প্রায় ৬ হাজার মত্স্যজীবী বেকার হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রত্যেক বছর জানুয়ারি মাসে পদ্মার পানি কমে গেলেও পদ্মার কোলের পানি তেমন একটা কমে না। কিন্তু এ বছর জানুয়ারির শুরুতেই পদ্মার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঐ সব কোলের পানিও প্রায় শুকিয়ে গেছে। তারা নদীর কোল খনন করার দাবি জানান। মত্স্যজীবী বন্দে আলী বলেন, পদ্মার কোলের পানি শুকিয়ে যাওয়ায় সবাই বেকার হয়ে পড়েছি। স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, পদ্মার কোল খননের বিষয়টি সরকারের নীতি-নির্ধারণী ফোরামকে অবহিত করার চেষ্টা করব।