ড্রেন আছে নেই স্লাব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর পৌরসভার কিছুক্ষণ মোড়ে সড়কের মধ্যখান দিয়ে যাওয়া একটি ড্রেনের অর্ধেকের বেশি স্লাব নেই। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ইতিমধ্যে ড্রেনে পড়ে অনেকেই আহত হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পথচারীরা। পথচারী রাকিব, মিলনসহ অনেকে বলেন, রাস্তা দিয়ে চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করে থাকি। কিন্তু এ ড্রেনের মধ্যে স্লাব না থাকায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জানান, বিষয়টি আমাদের নজরে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।