মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে নামঞ্জুরকৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। ২০১৭ সালের বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এ মঞ্জুরকৃত ‘ক’ তালিকার ৯ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে শেফালী তালুকদার, শোভন সরকার, তরঙ্গ আনোয়ার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলমের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে অনতিবিলম্বে এর প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
