বড়লেখায় পাঁচ মাতালের জেল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখায় মদপান করে প্রকাশ্যে মাতলামি করায় পাঁচ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তি হলেন—রান্টু দেব, সাইদুল, কবির আহমদ, মুহিবুর রহমান ও সুব্রত দাস। তাদের সবার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলার প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান চলবে।