কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সোয়ারিঘাট থেকে কামালবাগ এলাকা পর্যন্ত বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে পাঁচতলা ভবনসহ ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। উচ্ছেদ এলাকা থেকে এক একর সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। ঢাকা নদীবন্দর কর্মকর্তার গুলজার আলী জানান, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত স্থাপনাগুলো হলো পাঁচতলা ভবন তিনটি, চারতলা দুটি, তিনতলা একটি, দোতলা ১১টি, আধাপাকা ১৫টি ভবন।
