সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখান উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক চার জন ও ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের আ. ওহাবের ছেলে আল ইসলাম, আ. হান্নানের ছেলে সাইফুল, আলম মিয়ার ছেলে রাসেল, সুলতান মিয়ার ছেলে বাবুল। এদের প্রত্যেকে ২০১৮ সালের মাদক মামলায় ছয় মাস করে কারাদণ্ডিত। অন্য আসামি উপজেলার বালুচর ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে রবিউল আওয়াল। তার বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা ছিল। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস এম জালালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
