ইত্তেফাক রিপোর্ট
এবি ব্যাংক সম্প্রতি ৩৬০ ডিগ্রি ব্যাংকিং (ওয়ান স্টপ সার্ভিস) সেবা এবং এবি এজেন্ট ব্যাংকিং নতুন আঙ্গিকে চালু করেছে। ৩৬০ ডিগ্রি ব্যাংকিং সেবার অধীনে গ্রাহকরা কোনোরকম ঝামেলা ছাড়াই সব ধরনের সেবা একটি ডেস্ক থেকে গ্রহণ করতে পারবেন। এবি এজেন্ট ব্যাংকিং রিব্র্যান্ডিংয়ের লক্ষ্য হলো গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে এজেন্ট ব্যাংকিংয়ের সেবাগুলো বৃদ্ধি করা এবং এজেন্টদের ব্যাবসায়িক মূল্য বৃদ্ধি করা। নতুন এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ সময় আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।
