পদ্মা ব্যাংক ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) মধ্যে সম্প্রতি বিল সংগ্রহ বিষয়ে একটি চুক্তি হয়েছে। গুলশান করপোরেট হেড অফিসে বিদ্যুত্ বিল জমা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. এহসান খসরু। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ফয়সাল আহসান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, ময়মনসিংহ নিয়ন্ত্রণাধীন ছয় জেলার অঞ্চলপ্রধান ও ১১৮টি শাখার ম্যানেজারের অংশগ্রহণে ‘ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন :২০২১’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান
০০০০
সাভারে ১০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বেক্সিমকোর নতুন পিপিই পার্ক গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পার্কটির উদ্বোধন করেন। বেক্সিমকোর সিইও এস নাভেদ হুসাইনের সঞ্চালনায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
