গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিংক খাতে শ্রমিকদের প্রশিক্ষণ কারিকুলাম প্রস্তুত সংক্রান্ত বিষয়ে আরএমজি অ্যান্ড ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আরটিআইএসসি) ও সুইস কন্টাক্ট বাংলাদেশ এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার রাজধানীর উত্তরায় ঐ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান ও সুইস কন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান। এতে সভাপতিত্ব করেন আরটিআইএসসির চেয়ারম্যান মোহাম্মদ নাছির। —প্রেস বিজ্ঞপ্তি
