স্পোর্টস ডেস্ক করিম বেনজেমা ও ফারলান মেন্ডির গোলে গত মঙ্গলবার লা লিগায় হেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২-০ গোলের এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে জিনেদিন জিদানের দল।