২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলা হয়। সে সময় সাতক্ষীরার পাঁচ জায়গায়ও বোমা হামলা হয়। ১৬ বছর পর যাচাইবাছাইপূর্বক এসব মামলার ১৪ জন আসামির মধ্যে ১২ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ মামলার নথির বরাত দিয়ে জানান, গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে আট জনকে ১৩ বছর করে ও চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নাইম ওরফে আব্দুন নাইম (কলারোয়া), ফখরদ্দিন রাজি (পাথরঘাটা), মনিরুজ্জামান ওরফে মুন্না (ইটাগাছা), গিয়াসউদ্দিন সরদার (কাশেমপুর), বেলাল হোসেন ওরফে আব্দুল্লাহ, ইসমাইল ওরফে মো. হাবিবুর রহমান (উভয় চরশীখলিফাপাড়া, জামালপুর), মাহাবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ ওরফে সানা, নূর আলী মেম্বার (কুল্যা, আশাশুনি, সাতক্ষীরা)।
বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্তরা হলেন মনোয়ার হোসেন ওরফে উজ্জ্বল, মন্তাজ, মো. আসাদুল ও আনিসুর রহমান খোকন।
খালাসপ্রাপ্ত দুজন হলেন মো. সাইফ ওরফে আসাদুজ্জামান ওরফে হাজারী। পলাতক আছেন আব্দুন নাইম ও মনোয়ার হোসেন উজ্জ্বল।
