বরিশালের উন্নয়ন, পরিবেশ ও ঐতিহ্য সুরক্ষায় উদ্যোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

বরিশালে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন, পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় নতুন নাগরিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার বিকালে নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এক সভা করে ৬১ সদস্যের ‘পরিবেশ, উন্নয়ন ও ঐতিহ্য সুরক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন প্রফেসর গাজী জাহিদ হোসেন ও সদস্য সচিব হয়েছেন পরিবেশ কর্মী কাজী এনায়েত হোসেন শিবলু।

মঙ্গলবার রাতে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনপূর্ব সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী জাহিদ হোসেন। বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সাংস্কৃতিক কর্মী শুভাংকর চক্রবর্তী, সিটি কাউন্সিলর কোহিনুর বেগম, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, পরিবেশ কর্মী মিজানুর রহমান, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।