তৃতীয় সন্তানের মা হচ্ছেন লিসা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৩

বলিউড অভিনেত্রী ও মডেল লিসা হেডন। দিনো লালভানিকে বিয়ে করেছিলেন তিনি। আর এ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই সুসংবাদ দিয়েছেন লিসা হেডন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিসা ক্যাপশন জুড়েছেন, এই জুনে আসছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, লিসা তার ছেলেকে জিজ্ঞেস করছেন, তুমি কি সবাইকে জানাবে, তোমার মাম্মির ভেতরের টাম্মিটা কে? তার উত্তর, বোন! তার মানে দাঁড়াচ্ছে, দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হতে চলেছেন লিসা হেডন।

২০১৭ সালে প্রথম পুত্রসন্তান জ্যাকের বাবা-মা হন দিনো লালভানি ও লিসা। এরপর তাদের কোলজুড়ে আসে আরেক পুত্রসন্তান লিও। আগামী জুনে তারা কন্যাসন্তানের জনক-জননী হচ্ছেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

লিসা হেডন সবশেষ দেখা গিয়েছিলো করণ জোহর পরিচালিত ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায়। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ঐশ্বরিয়া রায় বচ্চন।

ইত্তেফাক/বিএএফ