বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক মিরাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে তুহিন মাহমুদ সভাপতি এবং মো. মিরাজ সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এস এম এস্কান্দার আলী জানান, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে তুহিন-মিরাজ পরিষদ ও হিরা-ওয়ালিদ পরিষদ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তুহিন-মিরাজ পরিষদ থেকে ১২ জন ও হিরা-ওয়ালিদ পরিষদ থেকে তিন জন নির্বাচিত হয়েছেন।