পীরগঞ্জে চারটি ফার্মেসির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম চার ফার্মেসিকে এ জরিমানার আদেশ দেন। ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়। ঠাকুরগাঁও ড্রাগ সুপার জাহিদুল ইসলাম ও পীরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন।
