নলছিটিতে শিশু ধর্ষণ!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

নলছিটিতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী দাদা গ্রেফতার হয়েছে। বুধবার বিকালে নলছিটির ষাইটপাকিয়ায় শিশুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় এজাহার দায়ের করেছেন এবং রাতেই আসামি মো. শাহিন মীরকে গ্রেফতার করা হয়েছে। শাহিন মীর ষাইটপাকিয়া নিবাসী মৃত শাহজাহান মীরের ছেলে।