ফটো ক্যাপশন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯-২০২০ করবর্ষে ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপির নিকট থেকে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন

০০০০০

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এ এম জেড হাসপাতালের মধ্যে সম্প্র্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির ফলে ব্যাংকের কার্ডধারীরা হাসপাতালে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ব্যাংকের এএমডি গোলাম আউলিয়া এবং হাসপাতালের উপদেষ্টা মাহমুদ হোসাইন চুক্তিতে সই করেন