শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্সের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান ৩২২৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ১৩৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল শূন্য দশমিক ০০৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান শূন্য দশমিক ১২৯ টাকা বা ৩২২৫ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ০৬২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল শূন্য দশমিক ০০৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান শূন্য দশমিক ০৫৯ টাকা বা ১৯৬৭ শতাংশ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ দশমিক ৪১ টাকায়।
