গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাস্কেটবল বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চাঁদপুর ২৪-২২ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারায়। দিনের অন্য খেলায় খুলনা ৩৫-২৭ পয়েন্টে চট্টগ্রামকে হারায়। কুমিল্লা ৪৯-৪৫ পয়েন্টে ঢাকাকে, খুলনা ৮২-১৭ পয়েন্টে চাঁদপুরকে, যশোর ৪৬-৩৭ পয়েন্টে দিনাজপুরকে হারিয়েছে। আজ বিকাল ৩টায় প্রথম এবং সাড়ে ৪টায় দ্বিতীয় সেমিফাইনাল হবে।
