বুধবার নরসিংদী আন্তঃমত্স্য দপ্তর প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনালে নরসিংদী জেলা মত্স্য কর্মকর্তার দপ্তর হারিয়েছে বেলাব উপজেলা মত্স্য কর্মকর্তার দপ্তরকে। ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি ছিলেন মত্স্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নিবারণ রায় ও সমকালের নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম।
