বার্সেলোনার বিপক্ষে অনিশ্চিত নেইমার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

দ্বিতীয় সারির ফরাসি দল কাঁ’য়ের বিপক্ষে বুধবার ফ্রেঞ্চ কাপের ম্যাচে চোটের শিকার হয়েছেন পিএসজি তারকা নেইমার। এই চোটের ফলে সামনের সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমারের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচের ৫৬ মিনিটে স্টিভ ইয়াগোর ট্যাকেলে চোট পান নেইমার। এরপর আর খেলায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। বাম কুঁচকিতে হাত দিয়ে মাঠ ছাড়েন কিছুক্ষণের মধ্যেই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল তারকার চোটে স্বাভাবিকভাবেই হতাশ ম্যানেজার মউরিসিও পচেত্তিনো। ম্যাচশেষে নেইমারের এই চোটের জন্য রেফারিদের ‘নিরাপত্তা দেওয়ার মানসিকতার অভাব’কে দায়ী করেছেন এই আর্জেন্টাইন ম্যানেজার। নেইমার চোট নিয়ে মাঠ ছাড়লেও এই ম্যাচে মইস কিনের গোলে ১-০ ব্যবধানে জিতেছে পিএসজি।