মহাদেবপুরে পৌরসভা প্রয়োজন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদর একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে দুই শতাধিক চাল কল       (চালের চাতাল) রয়েছে। এখানকার চাল ঢাকাসহ সারা দেশে যায়। নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মহাদেবপুর উপজেলায় সবচেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ কারণে মহাদেবপুরের আশেপাশের গ্রাম থেকে অনেকে উন্নত জীবন যাপন ও বাচ্চাদের পড়াশোনার জন্য মহাদেবপুরে এসে বাসাবাড়ি নির্মাণ করে বসবাস করছে। কিন্তু মহাদেবপুর সদর শহর পৌরসভার আওতায় না হওয়ায় বাসিন্দারা পরিকল্পনামাফিক বাড়ি তৈরি করতে পারছেন না। যত্রতত্র শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। তাছাড়া ড্রেনেজ সুবিধা না থাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শহরবাসীদের নাগরিক জীবন অতিষ্ঠ। উপজেলা সদরটি পৌরসভার আওতায় না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় অবিলম্বে মহাদেবপুরকে পৌরসভায় উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।  

মো. তোফায়েল আহমেদ (তুষার)

মহাদেবপুর, নওগাঁ