শিবালয় উপজেলা শাখা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি ও কাজী আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে উপজেলার সাতটি ইউনিয়নের ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন। সম্প্রতি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মাজার প্রাঙ্গণে আয়োজিত কাউন্সিল অধিবেশনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, উপদেষ্টা পদে মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, রহমত আলী ব্যাপারী, সত্যেন কান্ত পণ্ডিত, সিনিয়র সহসভাপতি তানজিন আরেফিন শাহিন, শাহজাহান সরকার, যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম, সায়েদুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক খালেক মাহমুদ, সুমন আহম্মেদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম মাহমুদ ও ফারুক আহম্মেদ প্রচার সম্পাদক নিযুক্ত হন।
