মিরপুরে গৃহহীন বিহারিদের পুনর্বাসনের দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বিহারিরা। এ সময় গৃহহীন বিহারিদের পুনর্বাসনের আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে এবং গৃহহীন বিহারিদের পুনর্বাসনের দাবিতে গতকাল আন্দোলন করেন বিহারিরা। প্রতিমন্ত্রী বিহারিদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা কোনো ঝামেলায় যাবেন না। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে সুপ্রিম কোর্টের সামনে মানবন্ধন করেন বিহারিরা। উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, মুহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট ও নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
