সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চট্টগ্রামের লোহাগাড়ার আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার ( ১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২ টার দিকে উহুদ পাহাড়ের কাছে মদিনার আল-খলিল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত দুই ভাই হলেন লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী সাম্বির পাড়ার সোলতান আহমেদের ছেলে মিজানুর রহমান (২৫) ও আরফাতুজ্জামান মানিক (২২)। দুই ভাইয়ের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহতদের পিতা সোলতান আহমদ সাংবাদিকদেরকে জানান, পরিবারের প্রয়োজনে তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ১০ মাস আগে তিনি দেশে ফিরে আসেন। তারপর পরিবারের হাল ধরতে তার ২ ছেলে সৌদি আরবে যান এবং মদিনার আল খলিল এলাকায় একটি সোফা কারখানার শ্রমিক হিসেবে কাজ নেয়। ।
ইত্তেফাক/এসআই
