অপচয় কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য পোশাক তৈরিতে একজোট ব্র্যান্ড ও উৎপাদকেরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫

পুনর্ব্যবহারযোগ্য করতে বস্ত্র ও পোশাক তৈরিতে কাঁচামালের অপচয় কমানোর লক্ষ্যে একজোট হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও উৎপাদনকারীরা। এ লক্ষ্যে ৩০টি প্রতিষ্ঠান সহযোগিতার নতুন উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বস্ত্র খাতের উৎপাদন প্রক্রিয়ায় নষ্ট হওয়া সুতা ও কাপড় পুনর্ব্যবহারের লক্ষ্যে নতুন পদ্ধতির উদ্ভাবন করবে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণে জমে থাকা পোশাকের একটা গতি বের করার উপায়ও খোঁজা হবে। সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ নামে এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে দেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

গতকাল আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বেস্ট সেলার, সিঅ্যান্ডএ, জিনা ট্রাইকট, গ্রে স্টেট, এইচঅ্যান্ডএম, কেমার্ট অস্ট্রেলিয়া, মার্কস অ্যান্ড স্পেনসার, পুল অ্যান্ড বিয়ার, টার্গেট অস্ট্রেলিয়ার মতো ব্র্যান্ড। এছাড়া দেশের নিটওয়্যার ও ওভেন পোশাক উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

ইত্তেফাক/এএএম