ইভানের ‘তুমি আমার হাজার খুশির কারণ’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১১

আসছে ভালবাসা দিবসকে সামনে রেখে ‘তুমি আমার হাজার খুশীর কারণ’ শিরোনামে রোমান্টিক লিরিকে কণ্ঠশিল্পী ইভান শাহরিয়ার লায়েকের গাওয়া গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার দেশের ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর মালিবাগ স্টুডিওতে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যম এই গানের মিউজিক ভিডিওটি সাউন্ডেটক এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে এসে এসে নিজের সুর করা গানটি সম্পর্কে নাজির মাহমুদ বলেন, ইভান এই প্রজন্মের প্রতিভাবান শিল্পী। এই গানটি করতে গিয়ে দেখেছি আমি যেভাবে চেয়েছি সেটা দারুণভাবে তিনি করতে পেরেছেন। এই গানটি তিনি দারুণ গেয়েছেন, তরুণ প্রজন্মে কাছে  গানটি তাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

গানটির গীতিকার লালন লোহানী বলেন, এই গীতি কবিতাটি আমার খুব পছন্দের ও ভাল লাগার একটি।  আমার ভাল লাগার জায়গাটি হলো দারুণ ইভানের গায়কীতে গানটি  লিরিকটি প্রাণ পেয়েছে।

নিজের গাওয়া গান সম্পর্কে ইভান শাহরিয়ার বলেন, আমি চেষ্টা করেছি একটি সুন্দর গান উপহার দিতে। আমি খুব ভাগ্যবান এমন কিছু মানুষের সহযোগিতা পেয়েছি। যারদের সহযোগিতা না থাকলে এই গানটি করা সম্ভব 
হতো না।

গানের দৃশ্য ধারণের বিষয়ে ইভান বলেন, আমরা এই গানটির মধ্য দিয়ে দেশের সৌন্দর্যতে তুলে ধরতে চেষ্টা করেছি, যে কারণে গানটির কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন সড়কে দৃশ্য ধারণ করা হয়েছে। আমি চাই সবাই গানটি দেখুক।

এটি  ইভান শাহরিয়ার লায়েকের গাওয়া তৃতীয় গান। এর আগে ‘কেন এমন হয়’ নামে তার প্রথম গানটি প্রকাশ হয়,  পরে প্রকাশিত হয় ‘পাখী তীর্থ’ নামে তার দ্বিতীয় গানটি। দুটই  গানই ছিলো দর্শক প্রিয়তার শীর্ষে।

মিউজিক ভিডিওটির ভার্চুয়ালি প্রকাশে  আয়োজিত অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির কম্পোজার কেজিএম রাহাত, ডিওপি অনিক খান, সুরকার নাজির মাহমুদ, গীতিকার লালন লোহানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে গানটি অনলাইনে  দর্শকদের জন্য  প্রকাশ করা হয়।

ইত্তেফাক/এমইউএ/বিএএফ