আইটেম ড্যান্সার স্বপ্না চৌধুরী আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় মডেল ও বলিউডের আইটেম ড্যান্সার স্বপ্না চৌধুরীকে আটক করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে আটক করেছে দিল্লি পুলিশ।

অভিযোগে বলা হয়, বিগ বসের সাবেক এ প্রতিযোগীর সঙ্গে তাদের চুক্তি ছিল। যে চুক্তি অনুযায়ী স্বপ্না তাদের কোম্পানির কথা ছাড়া কোনও কাজ করতে পারবেন না। স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবেন। কিন্তু স্বপ্না চুক্তি অনুযায়ী কাজ করেননি।

শুধু তাই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরত দেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখন মুখ খোলেননি স্বপ্না।

ইত্তেফাক/বিএএফ