গত বছর অগাস্টে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার আইনি বিচ্ছেদ হয়। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আইনতভাবে আলাদা হয়েছেন কঙ্কনা-রণবীর। বিচ্ছেদের প্রাক্তন স্ত্রী কঙ্কনা সেন শর্মাকে নিয়ে মুখ খুললেন রণবীর শোরে।
তিনি বলেন, কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এটা ঠিক কিন্তু তার প্রভাব ছেলের উপর পড়তে দেননি কখনও। বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা বা তাদের বিচ্ছেদ কোনওভাবেই যাতে হারুনের (ছেলে) উপর না পড়ে, তার জন্য তিনি এবং কঙ্কনা একযোগে চেষ্টা চালিয়ে যান। ফলে বিচ্ছেদে প্রভাব ছেলের উপর তারা কোনওভাবেই পড়তে দেন না বলে স্পষ্ট জানিয়ে দেন রণবীর।
অভিনয়ের পাশাপাশি ‘আ ডেথ ইন গুঞ্জ’ নামে একটি ছবি পরিচালনা করেন কঙ্কনা সেন শর্মা। সম্পর্কে ছেদ পড়ার পরও কঙ্কনার ওই প্রজেক্টে ছিলেন রণবীর শোরে।
রণবীর বলেন, ‘আ ডেথ ইন গুঞ্জ’ এর জন্য যখন প্রস্তুতি শুরু হয়, তার কয়েকদিনের মধ্যেই তারা পৃথক থাকবেন বলে স্থির করেন। ওই ছবির পর তাঁরা আর কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও জানান রণবীর শোরে।
২০১৫ সাল থেকেই তারা দুজনে পৃথক থাকতে শুরু করেন। ২০১৫ সাল থেকে পৃথক থাকার সিদ্ধান্ত নেওয়ার পরও তারা সবকিছু মিটিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেছিলেন। যদিও সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। সেই কারণেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে স্পষ্ট জানান রণবীর শোরে।
ইত্তেফাক/বিএএফ

