অবিকল শাহরুখের মতো দেখতে যুবককে নিয়ে তোলপাড়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৭

কথায় আছে- একজন মানুষের নাকি সাতজন ‘হামশকল’ থাকে। যার অর্থ হল একজনের মতো দেখতে সাতজন থাকতে পারেন। যদিও এটির সত্যতা কতখানি সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। সালমান খান, অক্ষয় কুমার, রাণবীর কাপুর, আনুশকা শর্মা কিংবা ঐশ্বরিয়া রাইয়ের মতো হুবহু দেখেতে এমন লোককে এর আগে দেখা গিয়েছিলো। এবার পাওয়া গেলো শাহরুখ খানের মতো হুবহু দেখতে এক ব্যক্তিকে।

ভারতের নাগপুরের বাসিন্দা প্রশান্ত ওয়াডলে বর্তমানে ভাইরাল হতে শুরু করেছেন শাহরুখ খানের হমশকল হিসেবে। তাকে নিয়ে যখন জোরদার চর্চা শুরু হয়েছে দেশেটিতে।

জানা যাচ্ছে, শাহরুখ খানের মতো অবিকল প্রশান্ত ওয়াডলে ডন-টু ফ্যানের মতো একাধিক ছবিতে কিং খানের সঙ্গে কাজ করা পর এবার তিনি পরিচালনার কাজ শুরু করছেন।

প্রশান্ত ওয়াডলে জানান, তিনি প্রথম যে ছবি তৈরি করতে চলেছেন, তা শাহরুখ খানকেই উৎসর্গ করবেন। বলিউডে একজন কোরিওগ্রাফার হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। এরপর শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে তার মতো হয়ে কাজ করেন। এরপর শুরু করেন কৌতুকশিল্পীর কাজ। ওই সময় দুবাইতে উড়ে যান তিনি। দুবাইয়ে বলিউড থিমের একটি পার্ক রয়েছে। সেই পার্কে শাহরুখ খানের হমশকল হিসেবে তিনি বেশ কয়েক বছর কাজ করেছেন বলেও জানান প্রশান্ত ওয়াডলে। 

বহু বছর ধরে শাহরুখ খানের হমশকল হিসেবে কাজ করার পর এবার নতুন কিছুর নেশাতেই তিনি পরিচালনার কাজ শুরু করতে চলেছেন বলে জানান প্রশান্ত।

এদিকে শাহরুখের হমশকলকে নিয়ে যখন জোরদার চর্চা শুরু হয়েছে, সেই সময় কিং খান পাঠানের শুটিং শুরু করে দেন পুরোদমে। পাঠানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ।

ইত্তেফাক/বিএএফ