আপনার রাশিফল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৭

মুহম্মদ আনিসুল হক

১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৩০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪। শুভ বার: রবি। শুভ রত্ন:গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যানে।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের কথামতো চলার চেষ্টা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যাথায় ভুগতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।