নাটক ‘রোমিও জুলিয়েট’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯

 

আজ দীপ্ত টিভিতে ভালোবাসা দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘রোমিও জুলিয়েট’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছে অভিনয় করেছেন জোভান ও ফারিন। 

নাটকটির গল্পে দেখা যাবে, মফস্বল শহরের মেয়ে সায়রা। সম্ভ্রান্ত পরিবারের যোগ্য ছেলের সঙ্গেই সায়রার বিয়ে ঠিক করেছে তার মা। বিয়ের বাকি আর মাত্র ৭ দিন। বিয়ের কেনাকাটার জন্য মায়ের সঙ্গে মামার বাড়ি ঢাকাতে যায় সায়রা। কেনাকাটার সকল দায়িত্ব গিয়ে পড়ে সায়রার মামাতো ভাই সজীবের ওপর। সজীব ও যথাসাধ্য চেষ্টা করছে কোনোকিছুতে যেন কমতি না থাকে। বলতে গেলে দিনের পুরোটা সময় একসঙ্গেই কাটছে। সায়রা ও সজীব নিজেদের আলাদাভাবে আবিষ্কার করতে পারে। তারা অনুভব করে নিজেদের অজান্তেই ভালোবেসে ফেলেছে দু’জন দু’জনকে। বিষয়টি সায়রার মায়ের নজরে আসে। দুই পরিবারে সৃষ্টি হয় ঝামেলা। বিয়ের বাকি আর মাত্র ৩ দিন। মেয়েকে নিয়ে মা চলে যায় গ্রামে। সজীব প্রথমে হতাশ হলেও বিয়ের আসরে গিয়ে হাজির হয়। যেখানে এক অগ্নি পরীক্ষার মুখোমুখি হয় সায়রা ও সজীব।