এনামূল হকের নির্মাণে ফাগুনের রঙ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯

 

বসন্ত এলে নতুন গান আর ভিন্ন ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের বসন্তেও এর ব্যতিক্রম নেই। আর এই বিশেষ দিবসটিকে বরণ করে নিতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘ফাগুনের রঙ’।  অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী অণিমা রায় এবং কবিতা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা। ফাগুনের প্রকৃতির রঙিন রূপ নিয়ে দুই শিল্পীর আলাপচারিতা এবং তাদের গান ও কবিতা পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এছাড়া অনুষ্ঠানটিতে ফাগুনের গানের সঙ্গে নৃত্য পরিবেশেন করেছেন মাহবুব হোসেন, আনন্দিতা খান ও ফারহানা ইসলাম অনন্যা। এনামূল হকের প্রযোজনায় আগামীকাল সকাল ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।