ক্যামেরার পেছনের অভিজ্ঞতা আমার জন্য নতুন নয়। তবে অভিনেত্রী পরিচয়ের বাইরে সেই পরিচয়টি কিছুটা চাপা পড়ে যেত। তবে আমার কাছে মনে হয় এত বছর ধরে আমরা কাজ করছি, আমাদের এক্সপেরিয়েন্স লেভেল আর দশজনের থেকে অবশ্যই একটু বেশি। তাছাড়া এই মাধ্যমে যারা কাজ করেন তারা কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এখন নিজের মতো কিছু প্রোডাকশন করা উচিত। আর আমাকে অনেকে ইমেজের কথা বলেন, ইমেজ নামক ভুয়া যে ব্যাপারটা আছে সেটাকে আমি বিশ্বাস করি না। তাহলে যে কেউ বলতেই পারেন যে, তাহলে আনইথিক্যাল লাইফ কী হওয়া উচিত আমাদের, অসামাজিক জীবন? সেক্ষেত্রে আমার কাছে মানবিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমি মানবিক ও সামাজিক হওয়ার ফলে যদি কারো মনে আঘাত লাগে, তার জন্য আমি দায়ী নই। কারণ আঘাত লাগলে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয়, ১৬ কোটি মানুষকে খুশি করার দায়িত্ব আমার না, আর আমি সেটা পারবোও না।
ক্যামেরার পেছনে দাঁড়ানো ও নিজের ইমেজ প্রসঙ্গে অভিনেত্রী সোহানা সাবা
