মান্নান হীরা উত্সবে ৫ পথনাটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০

গতকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সদ্যপ্রয়াত নাট্যজন মান্নান হীরা স্মরণ উত্সব। আরণ্যক নাট্যদল জাতীয় নাট্যশালায় এই স্মরণ উত্সব আয়োজন করেছে। উত্সবটি উদ্বোধন করেছেন নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ। উত্সবে আজ বিকেল ৪টা থেকে একাডেমির নন্দন মঞ্চের পাশে খোলা চত্বরে মান্নান হীরা রচিত ৫টি পথনাটকের প্রদর্শনী হবে। দেশের ৫টি স্বনামধন্য নাট্যদল এই নাটকগুলো মঞ্চায়ন করবে। প্রদর্শনীর জন্য নির্বাচিত পথনাটকগুলো হলো আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘ঘুমের মানুষ’, সুবচন নাট্য সংসদের ‘বৌ’, উত্স নাট্যদলের ‘ইঁদারা’ এবং থিয়েটার অঙ্গনের ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’। 

 

০