ধামইরহাটে লেবু চাষ বাড়ছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৩

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে দিন দিন বাড়ছে লেবুর চাষ। উপজেলার শিববাটি গ্রামের চাষ হচ্ছে লেবু। লেবু চাষি হাবিবুর রহমান হাবিব জানান, ৩৩ শতক জমিতে লেবু চাষ করছি। চয়না থ্রি বারোমাসি লেবুর গাছ লাগিয়ে বাগান থেকে প্রতিদিন লেবু পাচ্ছি। তিনি আরো জানান, লেবুর রোগ বালাই কম। সব খরচ বাদ দিয়ে আমার বাগান থেকে বছরে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার লেবু বিক্রয় করে থাকি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. সেলিম রেজা জানান, উপজেলায় দিন দিন লেবুর বাগান বাড়ছে। বাজারে লেবুর দাম ভালো থাকায় দামও ভালো পাচ্ছে চাষিরা।