পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৪

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সবুজ (২৫)। উপজেলার পীরগঞ্জ ও ভোমরাদহ রেল স্টেশনের মাঝামাঝি  সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কুশারীগাঁও গ্রামের ফশির উদ্দীন ওরফে পালাণ্ঠুর ছেলে। পীরগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসটি সকালে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। এ সময় সেনুয়ায় ঐ যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পীরগঞ্জ থানার  ওসি  প্রদীপ কুমার রায় দুর্ঘটনার বিষটি নিশ্চিত করেছেন।