স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে চোরাই ল্যাপটপ ও মালামালসহ ৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, রংপুর মহানগরীর ধাপ এলাকার এক্সপ্রেস এগ্রো লিমিটেড আউটসোর্সিংয়ের অফিস থেকে ল্যাপটপসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া দুটি ল্যাপটপ, একটি মোবাইলসহ মোহাম্মদ আলী নামে এক জনকে গ্রেফতার করা হয়। অন্যদিক বৃহস্পতিবার রাতে চুরি করা মালামালসহ শুভ মোহন্ত , আমান, শুভ মিয়া, শহিদুল, শান্ত, আরিফ এবং আরজু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
