স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এলাকার একটি মুরগি খামারে জুয়ার আসর বসিয়েছিলেন তারা। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, জুয়া খেলার সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয় প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
