গাংনীতে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গাছ চাপায় নসিয়া খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় সাহারা খাতুন নামের আরেক জন আহত হন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নসিয়া খাতুন সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী ও আহত সাহারা খাতুন একই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার নছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। সাহারা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।