সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, জমিসংক্রান্ত একটি বিষয় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল পরচা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন আটককৃতরা। বিষয়টি ধরা পরার পর বুধবার বিকালে উপজেলা ভূমি অফিস সহকারী রবিউল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর পর রাতেই অভিযুক্ত ছয় জনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
