দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলার পূর্বআলীপুর গ্রামে শুক্রবার বেলা ১১টায় জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার পূর্বআলীপুর গ্রামের বারেক মৃধা গং ও শেরাজ মৃধা গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমির দখল নিয়ে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ আট জন আহত হয়। স্বজনরা আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দশমিনা থানার ওসি মো. জসীম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
