আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী একাধিক মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেলা ডিবি পুলিশের দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নয়ন মৃধা ও সাদ্দাম ফকিরকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
