জলসিঁড়ি সম্মাননা পেলেন শ্যামলেন্দু পাল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

দুর্গাপুরে দুই গুনীজনকে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা পান নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল এবং চিত্রশিল্পী সোহেল প্রাণন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ির বার্ষিক অধ্যয়ন সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে সভার উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (অব.) ড. অর্ধেন্দু শেখর রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা।